1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি, এএফআইয়ের দুই পুরস্কার বাংলাদেশ ব্যাংকের র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টিসিবির মজুত বাড়াতে ৯ হাজার টন ছোলা ও ১ কোটি লিটার তেল কেনার অনুমোদন শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারি চালু হচ্ছে আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯

১ বছরের ব্যবধানে বিও হিসাব কমেছে ৫ লাখের বেশি

  • আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২, ৮.১৫ পিএম
  • ৩৩২ Time View

বিদায়ী বছরে পুঁজিবাজারে সব কিছুতেই রেকর্ড থাকলেও নতুন করে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার প্রবণতা কমেছে। ২০২১ সালে পুঁজিবাজারে ৫ লাখেরও বেশি বিও হিসাব কমেছে।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২১ সালের ৩০ ডিসেম্বর পুঁজিবাজারে বিও হিসাব ছিল ২০ লাখ ৩৪ হাজার ৩৯৯টি। আর ২০২০ সালের ডিসেম্বর মাসের শেষ দিন বিও হিসাব  ২৫ লাখ ৫২ হাজার ১৬৮টি ছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ৫ লাখ ১৭  হাজার ৭৬৯টি বিও হিসাব কমেছে।

২০২১ সালের শেষ দিন পুরুষদের বিও হিসাব ৩ লাখ ৬৬ হাজার ২৩৫টি কমে দাঁড়িয়েছে ১৫ লাখ ১১ হাজার ৭৩৪টিতে। ২০২০ সালের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৮ লাখ ৭৭ হাজার ৯৬৯টিতে।

আর ২০২১ সালের শেষ দিনে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ১ লাখ ৫৩ হাজার ৪৯টি কমে পাঁচ লাখ ৭ হাজার ৩১৫টিতে দাঁড়িয়েছে। ২০২০ সালের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬ লাখ ৬০ হাজার ৩৬৪টিতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com