1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

মুমিনুলের দুর্দান্ত ক্যাচে করুনারত্নেকে ফেরালেন তাইজুল

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ১.৪১ পিএম
  • ১২৬ Time View

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় চট্টগ্রাম টেস্ট। চারদিনের খেলা শেষে দুই দলের দুই ইনিংস শেষ হয়েছে মাত্র। নাটকীয় কিছু না ঘটলে নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে এই টেস্ট। আগে ব্যাট করে ৩৯৭ রান করে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছে ৪৬৫ রানে। জবাবে ২ উইকেটে ৩৯ রান করে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল লঙ্কানরা।

চতুর্থ দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন দুই ব্যাটার দিমুথ করুনারত্নে ও কুশাল মেন্ডিস। এর মধ্যে খালেদ আহমেদের এক ওভারেই টানা তিনটি চার মেরেছেন মেন্ডিস। তাইজুল ইসলামের এক ওভারেও তারা ৯ রান নিয়েছেন। নাঈম হাসানের এক ওভারেও ১২ রান নিয়েছেন মেন্ডিস-করুনারত্নে।

দুইজনই বাংলাদেশের ফিল্ডারদের ভুলে একবার করে জীবন পেয়েছেন। ব্যক্তিগত ৪০ রানে তাইজুল ইসলামের বলে ইন সাইড এজ হয়েও বেঁচে যান মেন্ডিস। কিপার ও ফার্স্ট স্লিপের ফাঁক গলে বল চলে যায় থার্ড ম্যান অঞ্চলে। এরপর সাকিব আল হাসানের একটি বল করুনারত্নের ব্যাটে লেগে প্যাড ছুঁয়ে উইকেটের পেছনে গিয়েছিল। যদিও তা লুফে নিতে পারেননি লিটন দাস।

তাইজুলের লেংথ বল ব্যাটে ছোঁয়াতে পারেননি মেন্ডিস। ফলে বল অফ স্টাম্পে আঘাত হানে। এমন বোল্ডে ৪৩ বলে ৪৮ রানের ইনিংস শেষ হয় মেন্ডিসের। তিনি এই ইনিংস খেলার পথে ৮টি চার ও একটি ছক্কা মেরেছেন।

মেন্ডিস ফেরার পর করুনারত্নের সঙ্গে যোগ দেন আগের ইনিংসে ১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি কোনো রান করার আগেই তাইজুলের বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন।

এদিকে লাঞ্চ থেকে ফেরার চতুর্থ ওভারেই শ্রীলঙ্কা শিবিরে আঘাত হানেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের আউট সাইড অফ স্টাম্পের ফুল বলে মিড উইকেট দিয়ে খেলতে গিয়ে আউট হয়েছেন দিমুথ করুনারত্নে। মিড উইকেটে থাকা মুমিনুল হকের দুর্দান্ত ক্যাচে ৫২ রানে ফেরেন লঙ্কান অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com