1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

জীবননগরে মানবিক সংগঠনের পক্ষ হতে ৩০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ২.৫৬ পিএম
  • ১৬৮ Time View

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় চুয়াডাঙ্গার জীবননগরে জীবননগর মানবিক সংগঠনের পক্ষ হতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫ই ডিসেম্বর) সকাল ১১টায় এই কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, জীবননগরে মানবিক সংগঠন সবসময় সাধারণ ও হতদরিদ্র ছিন্নমূল মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির পক্ষ থেকে প্রচন্ড শীতে অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় জন্য শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি ও মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা এম আর বাবু আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুর আলম, প্রেসক্লাব সদস্য মাজেদুর রহমান লিটন, জামাল হোসেন খোকন, মুন্সি খোকন , সংগঠনের উপদেষ্টা এমআই মুকুল, মুতাসসিন বিল্লাহ, সংগঠক সামিউল ইসলাম অভি,সদস্য সোহাগ হোসেন, সোহেল রানা, আব্দুর সবুর, আব্দুল হালিম প্রমুখ।

এসময় মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রেসক্লাব সভাপতি এম আর বাবু বলেন, মানবিক সংগঠন সাধারণ অসহায় ও হতদরিদ্রদের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির প্রধান উদ্যোক্তা এইচ এম হাকিম তার নিরলস প্রচেষ্টায় সংগঠনটির কার্যক্রম গতিশীল রয়েছে। আমরা জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রমে আমাদের সহযোগিতা সবসময় থাকবে।

জীবননগর উপজেলায় মানবিক সংগঠনের প্রধান উদ্যোক্তা এইচ এম হাকিমের পক্ষ হতে প্রাথমিক পর্যায়ে ৩০০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় সেই সাথে সম্পূর্ণ শীত মৌসুম জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা শীতার্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানবিক সংগঠনের ভালোবাসার উপহার প্রোঁছিয়ে দিচ্ছে।

এ বিষয়ে সংগঠনের উদ্যোক্তা এইচ এম হাকিম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, জীবননগর মানবিক সংগঠন সব সময় অসহায় হতদরিদ্র ছিন্ন মানুষের জন কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে এ কার্যক্রম অব্যহত থাকবে, মানবিক সংগঠন কে যারা অর্থ ও ভালোবাসা দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলেকে জীবননগর মানবিক সংগঠন এর পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com