1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Title :
Distribution of Cash Dividend of Mercantile Islami Insurance PLC ধাপে ধাপে দুর্বল ব্যাংক পুনর্গঠন করছে বাংলাদেশ ব্যাংক এসএমই ফাউন্ডেশনের বড় উদ্যোগ: ৪৪০ কোটি টাকার ঋণ পাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি নিয়ে জামায়াতের সঙ্গে বৈঠকে ইসি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ?

ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলি করে বাংলাদেশের দুই সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৮.৩৩ পিএম
  • ১৫৫ Time View

বাংলাদেশি নাগরিকদের প্রতি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর এ জাতীয় অপরাধ আন্তর্জাতিক আইন, মানবাধিকার নীতি বা কূটনৈতিক সম্পর্কের পরিপন্থী এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

জাতীয় নাগরিক পার্টি মনে করে- এই ঘটনার পাশাপাশি অতীতের সব সীমান্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও স্বাধীন তদন্ত প্রয়োজন। বাংলাদেশ সরকারের উচিত হবে নিহতদের পরিবারকে আইনি, সর্বতো সহায়তা প্রদান করা এবং ভারত সরকারের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ দাবি করা।

ভারতীয় বাহিনী-কর্তৃক সীমান্তে চলমান দীর্ঘদিনের অপরাধমূলক আচরণ বন্ধে ভারত সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ ধরনের অন্যায় ও অমানবিক কর্মকাণ্ড যাতে আর কেউ করতে না পারে, সে জন্য আমরা বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোর আন্তরিক দৃষ্টি আকর্ষণ করছি। উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি প্রতিবেশী সকল দেশের সাথে ভারসাম্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ সম্পর্কে বিশ্বাসী এবং প্রতিবেশী দেশগুলোর জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিকাশ চায়।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- ফেলানি হত্যাকাণ্ডসহ অতীতের সীমান্ত হত্যাগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হতো। তাই বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আহ্বান- দ্রুত সকল সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আন্তর্জাতিক মহলের সামনে সেগুলো উপস্থাপন করা হোক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com