1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

এআইইউবি’র রোবোটিক দলকে পৃষ্ঠপোষকতা করছে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক

  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২, ৩.৫৫ পিএম
  • ২১৩ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিভার্সিটি রোভার চ্যালঞ্জে-২০২২। এতে অংশগ্রহণ করা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদশে-এর উদ্যমী শিক্ষার্থিদের রোবোটিক দলকে (এআইইউবি রোবোটিক ক্র-২০২২) পৃষ্ঠপোষকতা করছে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড।

আসন্ন জুনে অনুষ্ঠেয় ইউনিভার্সিটি রোভার চ্যালঞ্জে-২০২২ এ ১১টি দেশের ৩৬টি দল অংশগ্রহণ করবে, যেখানে বাংলাদেশ থেকে ৬ষ্ঠ বারের মতো প্রতিনিধিত্ব করবে এআইইউবি রোবোটিক দল। আর এই প্রতিযোগিতায় এআইইউবি রোবোটিক দলরে প্লাটিনাম স্পন্সর করছে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড।

এ উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদশে-এর ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. এবিএম সিদ্দিকি হুসাইনের নিকট স্পন্সরের স্মারক চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ এবং মোঃ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহুরুল হক এবং মোঃ মাসুদুর রহমান শাহ। এছাড়া আরও উপস্থিত ছিলেন এআইইউবি রোবোটিক ক্র-২০২২ এর উপদেষ্টা ও ইঞ্জিনিয়ারিং অনুষদের সহযোগী অধ্যাপক চৌধুরী আকরাম হসাইন, সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুজ্জামানসহ এআইইউবি রোবোটিক দলরে সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com