1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় আব্দুল্লাহ আলিমের স্বর্ণপদক ও পরিবেশ পুরস্কার কুমিল্লা দাউদকান্দিতে পিকআপে মিললো ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার-১ কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: কুমিল্লায় জামায়াত আমির বাবার শান্তি কমিটির সম্পৃক্ততা নিয়ে নীরবতা ভাঙলেন আসিফ আকবর চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে পুনর্মিলনী অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ২৫ বছরের মাইলফলক পেরিয়ে পর্দা নামছে সেমস-গ্লোবালের টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬-এর দেশের সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ১৩৫ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান

  • আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৯.০৩ পিএম
  • ১৮০ Time View

ঢাকা, ০১ ডিসেম্বর ২০২৫:

পেশাগত কর্মদক্ষতা ও টেকসই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ আইএফআইসি ব্যাংকের ১৩৫ জন কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ে পদোন্নতি প্রদান করা হয়েছে।

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, রাজধানীর আইএফআইসি টাওয়ার-এ আয়োজন করা হয় “সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন” শীর্ষক পদোন্নতি প্রদান অনুষ্ঠানের। হাইব্রিড মডেলে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা ও সিনিয়র ম্যানেজম্যান্ট টিমের সদস্যরা ৩৪ জন কর্মকর্তার কাছে সরাসরি পদোন্নতি পত্র হস্তান্তর করেন। এ সময় বিভিন্ন শাখা-উপাশাখা থেকে পদোন্নতিপ্রাপ্ত আরো ১০১ জন কর্মকর্তার কাছে ভার্চুয়ালী পদোন্নতি পত্র প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানে বক্তব্যে জনাব সৈয়দ মনসুর মোস্তফা পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “আইএফআইসি ব্যাংকের অগ্রযাত্রার পেছনে সবচেয়ে বড় শক্তি আমাদের কর্মীবৃন্দ। প্রত্যয়ী, নিষ্ঠাবান ও কর্মদক্ষ কর্মীই আমাদের প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। মেধা ও সাফল্যের স্বীকৃতি যেমন ব্যক্তিগত অর্জনের অনুভূতি জাগিয়ে তোলে, তেমনি প্রতিষ্ঠানের ভেতরে একটি সহযোগিতাপূর্ণ ও উদ্দীপনাময় পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে, যা ভবিষ্যতের পথচলাকে আরও দৃঢ় করে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com