1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

কমিউনিটি ব্যাংক ও হোটেল আগ্রাবাদের সঙ্গে ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

  • আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৭.২৪ পিএম
  • ২০৭ Time View

ঢাকা, বাংলাদেশ – ২৪ নভেম্বর, ২০২৫: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং হোটেল আগ্রাবাদ এর মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রামে হোটেল আগ্রাবাদ এর কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের হেড অব কার্ডস, জাহির আহমেদ এবং হোটেল আগ্রাবাদের নির্বাহী পরিচালক সাইফুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান; অগ্রাবাদ ব্রাঞ্চের ম্যানেজার মোহাম্মদ রিয়াজ উদ্দিন; আন্দরকিল্লা ব্রাঞ্চের ম্যানেজার আবদুল্লাহ-আল-মামুনসহ অন্যরা।

এছাড়া হোটেল আগ্রাবাদের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. হাসানুল ইসলাম; হেড অব সেলস সঞ্জয় ভৌমিক; ডেপুটি চিফ অ্যাকাউন্ট্যান্ট মো. জামাল হোসেনসহ উর্ব্ধতন কর্মকর্তারা।

চুক্তিনুযায়ী হোটেল আগ্রাবাদ, কমিউনিটি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডধারীরা সকল আউটলেট ও পার্টনার সেবাসমূহে বিশেষ ছাড় পাবে। কার্ডধারীরা রুম ভাড়ায় ৬০%; মল্লিকা রেস্টুরেন্টে ১৫%; সোহো, বেকারী এবং লন্ড্রিতে ১০% আর সুইমিং পুল ও জিমের বাৎসরিক সদস্য পদের পাশাপাশি স্পাতে পাবেন ২০% ছাড়।

এই চুক্তি উভয় প্রতিষ্ঠানের সেবা পরিসরকে আরও সমৃদ্ধ করবে এবং গ্রাহক অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com