1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

ওয়াটার-রেজিজট্যান্সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করল রিয়েলমি সি৮৫ সিরিজ

  • আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৬.০৬ পিএম
  • ২১৪ Time View

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ – তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে সি৮৫ সিরিজের সবচেয়ে ওয়াটার রেজিজট্যান্ট স্মার্টফোন রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন করেছে। ইন্ডাস্ট্রির সেরা আইপি৬৯ প্রো রেটিংসহ রিয়েলমি সি-সিরিজের এই স্মার্টফোনটি ‘মোস্ট পিপল পারফর্মিং আ মোবাইল ফোন ওয়াটার-রেজিজট্যান্স টেস্ট সিমুলটেনাসলি’ শীর্ষক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করে।

ইন্দোনেশিয়ার জাকার্তায় সিলান্ডক স্পোর্টস সেন্টারে এ অসাধারণ রেকর্ড গড়া হয়। রিয়েলমি সি৮৫ সিরিজের উদ্ভাবনী ওয়াটারপ্রুফিং প্রযুক্তি ও ব্যবহারকারীদের জন্য ডিউরেবল প্রযুক্তি নিশ্চিত করতে ব্র্যান্ডটির প্রতিশ্রুতির অংশ হিসেবে এ মাইলফলক অর্জন করে রিয়েলমি।

রেকর্ড গড়ার এই চ্যালেঞ্জে ২৮০ জন অংশগ্রহণকারীর প্রত্যেকে রিয়েলমি সি৮৫ সিরিজের স্মার্টফোন নেন। পুলের ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সকল অংশগ্রহণকারী সমন্বিত ডোমিনো-স্টাইলে একসাথে তাদের ডিভাইস পানিতে ডুবিয়ে দেন। প্রতিটি ফোন দুই মিনিট পানির নিচে রাখার পর সেগুলো তুলে নেওয়া হয়। পরবর্তীতে দেখা যায়, সবগুলো ডিভাইসই স্বাভাবিকভাবে কাজ করছিল; আর এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক মূল্যায়ন সফলভাবে সম্পন্ন হয়।

এই রেকর্ড অর্জনের মূলে ছিলো রিয়েলমি সি৮৫ সিরিজের একদম নতুন আইপি৬৯ প্রো ওয়াটার-রেজিজট্যান্স টেকনোলাজি। এটি রিয়েলমির এখন পর্যন্ত নিয়ে আসা সবচেয়ে আধুনিক প্রোটেকশন সিস্টেম, যা আইপি৬৯কে, আইপি৬৯, আইপি৬৮ ও আইপি৬৬, এই চারটি ওয়াটার-রেজিজট্যান্স স্ট্যান্ডার্ডকে অতিক্রম করে। ডিভাইসটি ৬ মিটার পানির গভীরে ৩০ মিনিট ও ০.৫ মিটার পানির গভীরে টানা ৬০ দিনের কঠিন পরীক্ষার পরও সম্পূর্ণ সচল থেকে এই প্রযুক্তির ডিউরেবিলিটি প্রমাণ করেছে। পাশাপাশি, সিরিজটিতে ব্যবহৃত ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ডিভাইসটির ডিউরেবিলিটি আরও বাড়িয়ে দিয়েছে, যা তরুণ ব্যবহারকারীদের জন্য সকল পরিস্থিতিতে সম্পূর্ণ নির্ভরযোগ্য ও দুশ্চিন্তামুক্ত থাকার অভিজ্ঞতা নিশ্চিত করে।

রিয়েলমি সি৮৫ সিরিজের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রমাণ করে যে, রিয়েলমি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম এমন টেকসই ও মানসম্পন্ন স্মার্টফোন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ ব্যবহারকারীদের জন্য এটি অত্যাধুনিক প্রযুক্তি ও দৈনন্দিন নির্ভরযোগ্যতার নিখুঁত সমন্বয় নিশ্চিত করে।

সম্প্রতি উন্মোচিত রিয়েলমি সি৮৫ প্রো ডিভাইসটি তিনটি ভ্যারিয়েন্টে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। এর ৬ জিবি + ১২৮ জিবির দাম মাত্র ২০,৯৯৯ টাকা, ৮ জিবি + ১২৮ জিবির দাম মাত্র ২২,৯৯৯ টাকা ও ৮ জিবি + ২৫৬ জিবির দাম মাত্র ২৪,৯৯৯ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com