1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Title :
এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

‘ভালো খাবারের আশায় রোহিঙ্গারা ভারত থেকে বাংলাদেশে আসছে’

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৯.৩২ পিএম
  • ১৩৮ Time View
abdul-momen

ভারত থেকে দলে দলে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে প্রবেশ করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দেশটি থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে আরও কঠোর নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ অভিযোগ করেন করেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, সম্প্রতি ভারত থেকে দুর্ভাগ্যবশত অনেক রোহিঙ্গা আসছে। এ রোহিঙ্গারা নয় বছর আগে ওখানে (ভারতে) গিয়েছিল, বিভিন্ন প্রদেশে ছিল। এখন ওনারা শুনেছে, বাংলাদেশে এলে তারা ভালো খাওয়া-দাওয়া পাবে। জাতিসংঘ খুব ভালো খাবার দেয়। আমাদের দেশে কক্সবাজারে যারা আছে, তারা খুব সুখে আছে। এসব ভেবে তারা চলে আসছে।

মোমেন বলেন, রোহিঙ্গাদের আত্মীয়-স্বজনরা তাদের এখানে আসার খবর দিয়েছে। তার ফলে তারা এখন দলে দলে আমাদের দেশে আসছে। দুসংবাদ হচ্ছে, তারা যেখানে ফেন্স (বেড়া) আছে, গেট আছে, ওইগুলো তারা ম্যানেজ করছে। ওপারে দালাল আছে, এ পারেও আছে। যেখান ফেন্স আছে সেখান দিয়েও তারা ডুকছে। এটা দুশ্চিন্তার কারণ।

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রেবেশ করা অনেক রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলেও জানান ড. মোমেন। তিনি বলেন, যারা আসছে, আমরা কিছু আটকও করেছি। ওদের মূল কারণটা জিজ্ঞেস করলে বলছে, তোমরা ভালো খাবার দিচ্ছ। আমরা এত বছর ভারতে কষ্টে ছিলাম। তাই আমরা আসছি। তারা এখানে না এসে মিয়ানমারে যেতে পারে। ওখানে যায় না, এখানে আসছে তারা।

বাংলাদেশে অনুপ্রেবেশ করা কত রোহিঙ্গা আটক করা হয়েছে? জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেশ কিছু আটক করা হয়েছে। এরমধ্যে আমরা আরও ১৮ জন ধরলাম। প্রায় ধরছি একটু একটু করে।

ড. মোমেন জানান, রোহিঙ্গা অনুপ্রেবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে। যাতে তারা আর আসতে না পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com