1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

ভারতের পুঁজিবাজারে বড় উত্থান

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৯.৩১ পিএম
  • ১৫২ Time View

টানা কয়েকদিনের দর পতনের পর ঘুরে দাঁড়িয়েছে ভারতের পুঁজিবাজার। আজ নিয়ে টানা দু’দিন সূচক বেড়েছে। এর মধ্যে আজ বাজারে মূল্যসূচকের বড় উত্থান ঘটেছে। আর এই সূচক বৃদ্ধির পরিমাণ গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

খবর ইকোনোমিক টাইমস ও বিজনেস স্ট্যান্ডার্ডের

গত এপ্রিল মাসের গোড়া থেকে ভারতের পুঁজিবাজারে টানা পতন শুরু হয়। তখন থেকে সামান্য বিরতি দিয়ে দিয়ে পতন হয়েছে। গত ৫ এপ্রিল বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) প্রধান মূল্যসূচক এসঅ্যান্ডপি সেনসেক্স এর অবস্থান ছিল ৬০ হাজার ১৭৬ পয়েন্ট। গত ১৩ এপ্রিল তা কমে ৫২ হাজার ৭৯৩ পয়েন্টে নেমে আসে। দেড় মাসের ব্যবধানে সেনসেক্স কমেছে ৭ হাজার ৩৮৩ পয়েন্ট বা ১২ শতাংশ।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতিজনিত কারণে বাজারে এমন নিম্নমুখী ধারায় নেমে আসে। এছাড়া বিদেশী বিনিয়োগ প্রত্যাহারের চাপও ছিল বাজারে। সব মিলিয়ে স্থানীয় বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারে আরও দর পতন হতে পারে-বিনিয়োগকারীরা যখন এমন আশংকা করছিলেন তখনই ঘুরে দাঁড়ায় বাজার। সোমবার প্রথম ঘুরে দাঁড়ানোর আভাস দেখা যায়। তবে এদিন সূচক বেড়েছিল মাত্র ১৮০ পয়েন্ট। কিন্তু আজ বাজারে সূচকের বড় ধরনের উল্লম্ফন ঘটে।

আজ মঙ্গলবার (১৭ মে) সেনসেক্স ১ হাজার ৩৪৫ পয়েন্ট বা ২.৫৪ শতাংশ বেড়ে ৫৪ হাজার ৩১৮ পয়েন্টে উঠে আসে।

এদিন ভারতের অপর পুঁজিবাজার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৫০ সূচক ৪১৭ পয়েন্ট বা ২.৬০ শতাংশ বেড়ে ১৬ হাজার ২৫৯ পয়েন্ট দাঁড়ায়।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারির পর একদিনে কোনো সূচকই এতটা বাড়েনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com