1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Title :
নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এম নূরুল আলম এফসিএস-এর বই ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’-এর মোড়ক উন্মোচন জীবননগরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী নির্যাতনের অভিযোগ, গর্ভেই মারা গেল ৭ মাসের সন্তান আধুনিক নগর শাসনের সংকট: মশা নিয়ন্ত্রণে কাঠামোগত ব্যর্থতা, জবাবদিহির ঘাটতি ও অনিবার্য সংস্কারের প্রশ্ন হামদর্দের কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অতিরিক্ত পুলিশ সুপার-সহ ৯ কর্মকর্তার বদলির আদেশ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৬৫ বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি, গ্রাহক পর্যায়ে বৃদ্ধি ১৬.৬৮ শতাংশ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

কমিউনিটি ব্যাংক ও সি পার্ল হসপিটালিটি গ্রুপের সঙ্গে ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

  • আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০.৩৬ পিএম
  • ৬৪ Time View

ঢাকা, বাংলাদেশ- ১৬ নভেম্বর, ২০২৫: দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং সি পার্ল হসপিটালিটি গ্রুপের মধ্যে একটি ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্টে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। আরও উপস্থিত ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান।

কমিউনিটি ব্যাংকের হেড অব কার্ডস জাহির আহমেদ এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা- এর জেনারেল ম্যানেজার হেদি বেন আইসা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ ছাড়াও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা- এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মুহাম্মদ আবরার রাজ্জাকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই ব্যবসায়ীক সহযোগিতার ফলে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডাররা সি পার্ল হসপিটালিটি গ্রুপের বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য: পিক ও অফ-পিক সিজনে রুম ভাড়ায় সর্বোচ্চ ৫০% পর্যন্ত বিশেষ ছাড়।

এই সহযোগিতা কমিউনিটি ব্যাংকের গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা প্রদানের প্রতিশ্রুতির আরেকটি অংশ, যা ব্যাংকের সেবা পরিসরকে আরও সমৃদ্ধ করবে এবং গ্রাহক অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com