1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

বরিশালে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “ তারুণ্য উৎসব ২০২৫” অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯.২৩ পিএম
  • ৮২ Time View

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫:
তরুণ প্রজন্মকে ব্যাংকিং সম্পর্কে প্রাথমিক ধারণা, সঞ্চয় অভ্যাস গঠন ও অর্থ ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আয়োজিত “তারুণ্য উৎসব ২০২৫” এর অংশ হিসেবে বরিশালে আর্থিক সাক্ষরতা বিষয়ক বিশেষ কর্মশালার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। সম্প্রতি(১২নভেম্বর,২০২৫)বরিশাল বিশ্ববিদ্যালয় এর সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ আশিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মধুসূদন বনিক, নির্বাহী পরিচালক, ব্যাংলাদেশ ব্যাংক বরিশাল অফিস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইমতিয়াজ আহমদ মাসুম, পরিচালক (সুপারভিশন),ব্যাংলাদেশ ব্যাংক বরিশাল অফিস, জনাব খন্দকার আনোয়ার এহতেশাম, প্রধান, আইএফআইসি ব্যাংকের ব্রান্ডিং, কমিউনিকেশনস এন্ড কর্পোরেট এফ্যায়ার্স।

দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত কর্মশালাটিতে রিসোর্স পার্সন হিসেবে তরুণ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সঠিক অর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা জনাব মোঃ সাইমুম রেজোয়ান।

উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক বছরব্যাপী শহর থেকে প্রান্তিক অঞ্চল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সাক্ষরতা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com