1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

মানি লন্ডারিং প্রতিরোধে ‘প্রোঅ্যাকটিভ ট্রানজ্যাকশন মনিটরিং’ বিষয়ক আঞ্চলিক কর্মশালা আয়োজন করলো ট্রাস্ট ব্যাংক

  • আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪.৪২ পিএম
  • ১০৫ Time View

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও ট্রাস্ট ব্যাংক পিএলসি’র যৌথ উদ্যোগে ‘প্রোঅ্যাকটিভ ট্রানজ্যাকশন মনিটরিং – মানি লন্ডারিং শনাক্তে গুরুত্বপূর্ণ সূচক নির্ধারণ’ শীর্ষক একটি আঞ্চলিক কর্মশালা ১২ নভেম্বর ২০২৫ তারিখে কক্সবাজারে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর পরিচালক জনাব এ. কে. এম. গোলাম মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসি’র মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান জনাব এ. বি. এম. মঈনুল হাসীব। কর্মশালাটি নেতৃত্ব দেন বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক জনাব রুমান আহমেদ।

কক্সবাজার অঞ্চলের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মশালায় স্বয়ংক্রিয় লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থা উন্নয়ন, প্রাথমিক সতর্কতা সংকেত তৈরি এবং কার্যকর ঝুঁকি সূচক নির্ধারণের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধে কার্যকর কৌশল নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় বক্তারা প্রোঅ্যাকটিভ ট্রানজ্যাকশন মনিটরিং প্রক্রিয়ার মাধ্যমে আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com