1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন ইলিয়াস কাঞ্চন

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৫.৪২ পিএম
  • ১৭৮ Time View

সিনেমায় নায়ক আর রাজপথে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নেতা হিসেবে অনেক চমক দেখিয়েছেন ইলিয়াস কাঞ্চন। সর্বশেষ শিল্পী সমিতির নির্বাচনী মাঠেও লড়াকু-জাত চেনালেন নিজের। এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন এই অভিনেতা। যোগ দিচ্ছেন একটি ইলেক্ট্রনিক্স প্রতিষ্ঠানে!

বিষয়টি চাকরির মতো হলেও সংশ্লিষ্টরা দাবি করছেন ‘উদ্যোক্তা পরিচালক’! ভিসতা ইলেকট্রনিক্স-এর পরিচালক উদয় হাকিম জানান, ‘ইলিয়াস কাঞ্চন এবার উদ্যোক্তা হিসেবে সবার সামনে হাজির হবেন। তিনি উদ্যোক্তা পরিচালক (ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর) হিসেবে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডে যোগ দিচ্ছেন।’

এ উপলক্ষে ভিসতার পক্ষ থেকে গ্র্যান্ড রিসিপশনের আয়োজন করা হয়েছে। যেখানে হাজির থাকবেন ইলিয়াস কাঞ্চনসহ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটির কর্তারা। আজ মঙ্গলবার ঢাকার একটি অভিজাত হোটেলে এই আনুষ্ঠানিকতা হবে। এদিকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে। জানা গেছে, এরমধ্যে তিনি ওই প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার। আগেও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদে যুক্ত হয়েছেন তারকা শিল্পীরা। এরমধ্যে সর্বশেষ অভিনেতা আজিজুল হাকিম যুক্ত হয়েছেন ওয়ালটন-এ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com