1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

ব্রিজ ভেঙে ট্রাকসহ অটোরিকশা খালে

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৫.২৬ পিএম
  • ১৬৭ Time View

ভোলা প্রতিনিধি: ভোলা-চরফ্যাশন মহাসড়কের লালমোহন ডাওরিবাজার এলাকায় বাইপাস সড়কে ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাকসহ অটোরিকশা খালে পড়েছে। এ সময় কোনো হতাহত না হলেও ভোলা-চরফ্যাশনের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক সকাল সাড়ে ১০ টার দিকে ডাওরিবাজার বেইলি ব্রিজ পার হতে ব্রিজে ওঠে। এ সময় পানির তীব্র স্রোত থাকায় ব্রিজটি মাঝখান দিয়ে ভেঙে গিয়ে ট্রাক ও অটোরিকশা খালে পড়ে যায়।

খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। তারা ভেঙে পড়া ব্রিজে থাকা যানবাহন ও যাত্রীদের উদ্ধার করেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ‘ব্রিজ ভেঙে ট্রাকসহ অটোরিকশা খালে পড়েছে। এতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সব যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা সড়ক বিভাগের কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা দ্রুত এর সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com