1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Title :
কালিয়ায় দুই ক্লিনিকে অভিযান, চিকিৎসক-নার্স ছাড়াই সেবা; জরিমানা ১ লাখ সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি

তাজমহলের বিতর্কিত ২২টি ঘরের ছবি প্রকাশ

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৫.০৯ পিএম
  • ১১৬ Time View

গত সপ্তাহে তাজমহলের নীচে ২২টি ঘর খুলে দেখানোর আবেদন জানিয়েছিলেন এক বিজেপি নেতা। সোমবার ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ (এএসআই) তাজমহলের নীচের ২২টি ঘরের কয়েকটির ছবি প্রকাশ করেছে।

তারা জানিয়েছে, ঘরগুলির সংস্কারকাজ চলছে। চারটি ছবিতে তারা সংস্কারের আগের এবং পরে ঘরগুলির অবস্থা দেখিয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, ওই ঘরগুলির কোনো বিশেষত্ব নেই। একাধিক মুঘল স্থাপত্যে ওই ধরনের ঘর আছে। সংস্কারের কাজ হচ্ছে বলেই ঘরগুলি বন্ধ করে রাখা আছে বলে তাদের বিবৃতিতে জানানো হয়েছে।

তাজমহল নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে হিন্দুত্ববাদীদের একটি মহল। গত সপ্তাহে বিজেপির অযোধ্যা ইউনিটের মিডিয়া ইনচার্জ রজনীশ সিংহ এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে একটি মামলা দায়ের করেছিলেন। তার দাবি ছিল, তাজমহলের নীচের ২২টি ঘর খুলে দিতে হবে। জানতে হবে সেখানে কী আছে। একইসঙ্গে তাজমহলের ইতিহাস বিষয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল তৈরি করতে হবে। তার দাবি, তাজমহলের জায়গায় আগে একটি শিব মন্দির ছিল। যা তেজো মহালয়া নামে পরিচিত।

লখনউ বেঞ্চ অবশ্য রজনীশের পিটিশন খারিজ করে দিয়েছে। কিন্তু সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন তাজমহলের নীচের ২২টি ঘর বন্ধ করে রাখা আছে। কী তার রহস্য। সোমবার এএসআই-য়ের পদক্ষেপ সেই বিতর্কে খানিকটা ইতি টানবে বলে মনে করা হচ্ছে। এএসআই ওই ঘরগুলির ছবি প্রকাশ করে জানিয়ে দিয়েছে, সেখানে কোনো রহস্য নেই।

১৯৭৮ সালের বন্যায় প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই ঘরগুলি। তারপরেই একে একে সাধারণ দর্শকদের জন্য ঘরগুলি বন্ধ করে দেওয়া হয়। আগে যারা ওই ঘর দেখেছেন, তাদের বক্তব্য, ঘরগুলি মূলত সামার রুম হিসেবে তৈরি করা হয়েছিল। একাধিক মুঘল স্থাপত্যে এমন ঘর আছে। পানির ধারে ওই ঘরে সম্রাট এবং তার সহচররা থাকতেন, সময় কাটাতেন বলে ইতিহাসবিদদের একাংশের বক্তব্য। একসময় আগ্রা দুর্গ থেকে নদীপথে শাহজাহান তাজমহলে আসতেন। তাজমহলের ঘাট থেকে সরাসরি ওই ঘরগুলিতে পৌঁছানো যেত বলে ইতিহাসবিদদের দাবি।

এ ছাড়া এএসআই কয়েকটি ঘরের দুইটি করে ছবি প্রকাশ করেছে। সংস্কারের আগে এবং পরে ঘরগুলির চেহারা সেখানে দেখা যাচ্ছে। বন্যা এবং অন্য নানাবিধ কারণে ঘরগুলি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তা স্পষ্ট ওই ছবিগুলিতে। সূত্র: ডিডাব্লিউ, পিটিআই, ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com