1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

‘ভিডিও প্রকাশের’ কথা বলার পর ইমরান খানের ফোন চুরি

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৪.৩৬ পিএম
  • ১৩৯ Time View
Imran-Khan

শিয়ালকোটে তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের একটি সমাবেশ থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মোবাইল ফোন চুরি হয়েছে বলে দাবি করেছেন তার সাবেক বিশেষ সহকারী শাহবাজ গিল।

শাহবাজ জানান, ইমরান দাবি করেছিলেন, তাকে হত্যার ষড়যন্ত্রের কথা তিনি (শাহবাজ শরীফ) জানতেন। এর প্রমাণ রয়েছে ওই ভিডিওতে। তার কিছু হলে ভিডিওটি প্রকাশ করার ব্যবস্থাও করে রেখেছেন তিনি। ওই বক্তব্যের পর তার ফোনটি চুরি হয়ে যায়।

এদিকে পাকিস্তানের জিও টেলিভিশন জানায়, জনসভায় ইমরান খান একটি ‘ভিডিও’ প্রকাশের হুমকি দেন, যেখানে তাকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের পর্যাপ্ত তথ্য রয়েছে বলে তিনি দাবি করেন।

‘সরকার সাবেক প্রধানমন্ত্রী ইমরানের নিরাপত্তা প্রহরা ‘কমিয়ে দেওয়ায়’ চুরির ওই ঘটনা ঘটেছে উল্লেখ করে শাহবাজ সরকারের উদ্দেশে বলেন, আপনারা (সরকার) পুরোপুরি উন্মাদ হয়ে উঠেছেন। ইমরান খান যে ভিডিও বার্তাটি তার ফোনে রেকর্ড করেছিলেন, তা আর পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, ইমরান খানের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দুটি বৈঠক করেছেন। ইমরানের নিরাপত্তায় নিয়োজিত রাখা হয়েছে ৯৪ জন নিরাপত্তা কর্মীকে। এছাড়া বাড়তি নিরাপত্তার জন্য নিয়োজিত রাখা হয়েছে সামরিক বাহিনীর ৯ জন সদস্যকেও ।

নিরাপত্তা প্রসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ‘সুনির্দিষ্ট হুমকি’ পাওয়া গেলে নিরাপত্তা আরও জোরদার করা হবে।

তিনি হত্যার অভিযোগ তুলে ধরে জানান, এ বিষয়ে একটি ভিডিও রেকর্ড করা হয়েছে এবং তা ‘নিরাপদ স্থানে’ সংরক্ষণ করা হয়েছে। তিনি দাবি করেছেন, তার সরকারকে উৎখাতের ‘ষড়যন্ত্রে’ জড়িত প্রতিটি চরিত্রের কথা সেখানে তিনি উল্লেখ করেছেন। গত মাসের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতা হারানোর পর ইমরান শনিবার শিয়ালকোটের সভায় এসব কথা বলেন।

রোববার ফয়সালাবাদে আরেক সভায়, ইমরান খান জাতির প্রতি আহ্বান জানান। সেখানে তিনি পাকিস্তানি নাগরিকদের উদ্দেশ্যে বলেন, যদি তার কিছু হয়ে যায়, তাহলে তারা যেনো তার হয়ে বিচার দাবি করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com