1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

তামিমের সেঞ্চুরি, জয়ের দেয়াল ভাঙলেন আসিথা

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ১.২১ পিএম
  • ১৬৯ Time View

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রান করে শ্রীলঙ্কা। জবাবে তৃতীয় দিনে ব্যাটিং করছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতেই দারুণ এক হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার তামিম ইকবাল। টেস্ট ক্রিকেটে নিজ স্বভাবসুলভ ব্যাটিংই করছেন তামিম। আগের দিনের ৩৫ রানে থাকা এই ব্যাটার দিনের পঞ্চম ওভারেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।

তামিম ও মাহমুদুল হাসান জয়ের এই জুটি শতরান ছাড়িয়েছে। ২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ শতরানের জুটি পায় বাংলাদেশ। সেবার তামিম ও সৌম্য সরকার মিলে গড়েছিলেন ১১৮ রানের জুটি। তারপর ৩১ টেস্ট ম্যাচ শেষে আবারও শতরানের উদ্বোধনী জুটি পেল বাংলাদেশ।

তামিমের চেয়ে আরও বেশি সাবধানী ভঙ্গিমায় খেলছেন জয়। দেখতে দেখতে ১১০ তম বলে হাফ সেঞ্চুরি পান তিনি। ২১ বছর বয়সী জয়ের এটাই ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি।

এদিকে চলমান টেস্ট ম্যাচটির দ্বিতীয় দিন ৩২৮ রানের মধ্যে আট উইকেট ফেলে দিয়ে শ্রীলঙ্কাকে ভালোভাবেই চেপে ধরেছিল বাংলাদেশ। এরপর সাকিব, নাঈমদের সামনে ঢাল হয়ে দাঁড়ান বিশ্ব ফার্নান্দো। ডাবল সেঞ্চুরির দিকে আগাতে থাকা অ্যাঞ্জেলো ম্যাথুসকে ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন তিনি।

বিশ্বকে অবশ্য ফেরানোর সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তার সহজ একটি ক্যাচ ছেড়েছেন মুশফিকুর রহিম। সাকিবের বলে মিড অনে ক্যাচ তুলে দিয়েছিলেন বিশ্ব। তা লুফে নিতে ব্যর্থ হন মুশফিক। দেখতে দেখতে ৭৭ বল খেলে ফেলেন তিনি। তাকে আউট করতে পারেননি বাংলাদেশের কোনো বোলার। লঙ্কানদের ইনিংসের শেষভাগে শরিফুলের একটি শর্ট বল মাথায় লাগলে আহত হন বিশ্ব। এরপর চা বিরতি শেষে আর মাঠেই আসেননি তিনি। রিটায়ার্ড হার্ট হয়েই মাঠ ছাড়েন বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়ানো বাঁহাতি এই পেসার।

ম্যাচের তৃতীয় দিন জানা গেলো, এই টেস্ট থেকে ছিটকে গেছেন বিশ্ব ফার্নান্দো। তার জায়গায় কনকাশন সাব হয়ে মাঠে নেমেছেন কাসুন রাজিথা।

সেঞ্চুরির দিকে আস্তে আস্তে আগাতে থাকা তামিমকে বেশ ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন জয়। কিন্তু মধ্যাহ্নভোজ বিরতির একটু পর আউটসাইড লেগ দিয়ে আসা আসিথা ফার্নান্দোর একটি লেংথ ডেলিভারি জয়ের ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলার গ্লাভসে চলে যায়। ফেরার আগে ১৪২ বলে ৫৮ রান করেন জয়। ইনিংসে ছিল নয়টি চারের মার। উদ্বোধনী জুটি টিকেছে ১৬২ রান।

এরপর ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com