1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে ১০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১০.৫০ পিএম
  • ৭৭ Time View

সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে ১০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং সংস্থাটির পক্ষে ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

সংশ্লিষ্ট প্রকল্পটির উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক। এর বাস্তবায়নকাল ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০৩০ সালের মার্চ পর্যন্ত। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে মধ্য ও স্বল্পমেয়াদি ঋণ সুবিধা দেওয়ার মাধ্যমে বেসরকারি খাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান বিকাশে সহায়তাকরণ।

এডিবির এ ঋণটি অর্ডিনারি অপারেশন (কনসেশনাল) হিসেবে পাওয়া গেছে, যা পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধযোগ্য। ঋণটির বার্ষিক সুদের হার দুই শতাংশ।

এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। ১৯৭৩ সালে সদস্যপদ লাভ করার পর থেকে এডিবি আর্থিক সহায়তার একটি বড় অংশ বাংলাদেশকে দিয়ে আসছে। এডিবি এ পর্যন্ত বাংলাদেশ সরকারকে প্রায় ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা ও ৬৩৩ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান সহায়তা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com