1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১৫৭৫ জনকে

  • আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১০.৪৩ পিএম
  • ১০৫ Time View

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১টি খেলনা পিস্তল, ১০০ পিস এয়ারগানের গুলি, ২ রাউন্ড গুলি ও ২টি চাকু উদ্ধার করা হয়েছে ।

বুধবার (৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৪৫ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫৭৫ জনকে।

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে ১টি খেলনা পিস্তল, ১০০ পিস এয়ারগানের গুলি, ২ রাউন্ড গুলি ও ২টি চাকু। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com