1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

বাজারে আসছে লুসিডের বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি

  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২, ৬.০৫ পিএম
  • ১৮৫ Time View

এবার বাজারে বিলাসবহুল সেডান নিয়ে আসছে বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী ইউরোপিয়ান প্রতিষ্ঠান লুসিড।

জ্বালানি তেলের বিকল্প হিসেবে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ শুরু করে জনপ্রিয়তার শীর্ষে উঠে যায় মার্কিন গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা । বেশ কয়েক বছর নিজেদের একাধিপত্য ধরে রাখতে পারলেও বর্তমানে অনেক কোম্পানিই বৈদ্যুতিক গাড়ি নির্মাণের দিকে ঝুঁকছে। ইতোমধ্যে লুসিড তাদের নিত্যনতুন মডেলের জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের শেষের দিকে তাদের নতুন মডেলের গাড়ি নিয়ে বাজারে আসবে লুসিড।

খবর রয়টার্স।

গত সপ্তাহে লুসিড জানায়, এ বছরই জার্মানি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও নরওয়েতে নতুন মডেলের লুসিড এয়ার ড্রিম পি ও লুসিড এয়ার ড্রিম আর যাত্রা শুরু করবে। তবে গাড়িটি লিমিটেড এডিশনের হওয়ায় গণহারে বাজারে পাওয়া যাবে না। তাই এই গাড়িটি অল্পসংখ্যক মানুষই কিনতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

লুসিড নতুন এই সেডান মডেলের গাড়িটির দাম ধরেছে ২ লাখ ১৮ হাজার ইউরো। ডলারে এর মূল্যমান দাঁড়াবে ২ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় গাড়িটির দাম হবে প্রায় ২ কোটি টাকা।

কোম্পানিটি জানিয়েছে, ২০২২-এর শেষের দিকে বাজারে ১২-১৪ হাজার এই মডেলের গাড়ি ছাড়া হবে।

সম্প্রতি ইউরোপের মিউনিখে প্রথমবারের মতো লুসিড তাদের বিক্রয় প্রতিষ্ঠান খুলেছে। মূলত টেসলা যুক্তরাষ্ট্রের বাইরে ব্যবসা বৃদ্ধি করতে শুরু করলে লুসিডও এবার তাল মেলাতে দেশের বাইরে পা রাখল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com