1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে যেতে প্রস্তুত জি-৭

  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২, ৩.৫৬ পিএম
  • ১২৫ Time View

রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদান চালিয়ে যেতে প্রস্তুত উন্নত দেশগুলোর জোট জি-৭৷ জার্মানিতে অনুষ্ঠিত সদস্য জোটের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়৷

জোটের সদস্যরাষ্ট্র জার্মানি, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ক্যানাডা, ফ্রান্স, ইটালি, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা বৈঠকে উপস্থিত ছিলেন৷ চলতি বছরের বৈঠকে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন এবং মোলদোভার পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত ছিলেন৷

বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, আমরা ইউক্রেনকে দেওয়া আমাদের সামরিক ও প্রতিরক্ষা সহায়তা যতক্ষণ প্রয়োজন চালিয়ে যাব৷

বৈঠকের বিষয়ে এক টুইট বার্তায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, ‘স্নায়ু যুদ্ধের পর জি-৭ এর সদস্য রাষ্ট্রগুলো এতো বড় চ্যালেঞ্জের মুখে পড়েনি৷আর আগে কখনো আমরা এমনভাবে একতাবদ্ধও হইনি৷’

ইউক্রেনে রাশিয়ার হামলার কারনে উন্নত দেশগুলোর এ জোটের চলতি বছরের বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ন৷ আর স্বাভাবিকভাবেই আলোচনার কেদ্রবিন্দুতে ছিল ইউক্রেন যুদ্ধ৷ বৈঠকে জোটের কূটনীতিকরা রাশিয়াকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বাকি বিশ্ব থেকে আলাদা করে দেওয়ার প্রতিজ্ঞা করেন৷

এর মধ্যে রয়েছে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দেওয়া বা ধীরে ধীরে কমিয়ে আনা৷ এ বিষয়ে অবশ্য ইইরোপের দেশগুলোর আগামী সপ্তাহে চুক্তিতে পৌঁছার কথা রয়েছে৷ তবে রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি বন্ধ করার বিষয়ে দ্বিমত রয়েছে ইউরোপের দেশ হাঙ্গেরির৷ বৈঠকে সদস্যরাষ্ট্রগুলো যুদ্ধের কারণে বিশ্ব্যাপী সৃষ্ট হওয়া খাদ্য সংকট মোকাবিলায়ও একসাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করে৷ সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com