1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

ভৈরবে মাল বোঝাই পিকআপভ্যান ছিনতাইকালে তিন ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৪৩ পিএম
  • ৫৯ Time View
ইমন মাহমুদ লিটন, ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ভৈরব থেকে মালভর্তি পিকআপভ্যান ছিনতায়ের সময় তিন ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করে। এসময় পুলিশ পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে আজ রোববার রাত ৭ টার দিকে উপজেলার আগানগর গ্রাম এলাকায়। ছিনতাইকারীরা গাড়ীর চালককে মারধোর করে  মালামালসহ গাড়ীটি জোরপূর্বক চালিয়ে ভৈরব শহর পার হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব থানার বারিচা পৌঁছলে পুলিশ গাড়ীটিসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার  করে। গ্রেফতারকৃতরা  হলো মামুন (৩০), সোহান (২৪) ও আকাশ (২৫)। তাদের বাড়ী ভৈরব শহরের গাছতলাঘাট এলাকায়।
পিকআপভ্যান মালিক আশুগঞ্জ এলাকার  মোঃ তৌহিদ  জানান, আমার চালক আজ রোববার বিকেলে  আশুগঞ্জের একটি রাইস মিল থেকে খালি বস্তা গাড়ীতে  ভর্তি করে ভৈরবের একটি চিড়ার মিলে নিয়ে যাচ্ছিল। গাড়ীটি ভৈরব শহরের গাছতলাঘাট এলাকায় পৌঁছলে তিন ছিনতাইকারী চালককে ভুল পথ দেখিয়ে উপজেলার আগানগর গ্রাম এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে চালককে মারধোর করে গাড়ী থেকে নামিয়ে দিয়ে ছিনতাইকারী চক্র নিজেরাই গাড়ী চালিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। পরে চালক থানায় এসে  পুলিশকে ঘটনাটি অবহিত করলে পুলিশ গাড়ীটি রাত ৮ টার দিকে  ঢাকা- সিলেট মহাসড়কের বারিচা এলাকা থেকে ছিনতাইকারীদেরসহ আটক করে।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ আবুতালেব এবিষয়ে জানান, গ্রেফতারকৃতরা চিন্হিত ছিনতাইকারী। গাড়ী ছিনতাইয়ের কথা তারা পুলিশের কাছে স্বীকার করেছে। এব্যাপারে গাড়ীর মালিক বাদী হয়ে থানায় মামলা দেয়ার  প্রস্ততি চলছে। মামলা করার পর পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com