1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

ভৈরবে চুরি করতে বাধা দেওয়ায় নাইট গার্ডের হাত ভেঙে দিয়েছে চোর চক্র

  • আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৩৩ পিএম
  • ৬১ Time View
ইমন মাহমুদ লিটন, ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি করার সময় নাইট গার্ড চোরকে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে নাইট গার্ডকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করেছে। গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার ভোর আনুমানিক ৬টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চোর রাব্বিকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাইট গার্ড দেলোয়ার হোসেন।
বাদীর লিখিত অভিযোগে জানা যায়, ২৬ সেপ্টেম্বর ভোর আনুমানিক সাড়ে ৫টার সময় বিভিন্ন কক্ষে গ্যাসের পাইপ দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করে রাব্বিসহ আরো কয়েকজন। এ সময় নাইটগার্ড দেলোয়ার হোসেন তাদেরকে দেখে ফেলে এবং চুরি কার্যে বাধা প্রদান করলে বিবাদীগণ দেলোয়ারের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গাল মন্দসহ প্রাণ নাশেরও হুমকি দেয়। ডিউটি শেষ করে হাসপাতালের গেটের সামনের দোকানে নাস্তা করতে গেলে ঐ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা রাব্বি গং দেলোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে বেধরক মারধর করতে থাকে। দেলোয়ারের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। রাব্বিদের ধারালো অস্ত্রের আঘাত ফেরাতে গিয়ে দেলোয়ার হোসেনের বাম হাতের অঙ্গুল ভেঙে যায় এবং হাতের কবজির জোড়া ছুটে গেছে। উক্ত ক্ষতস্থানে ৬ টি সেলাই করতে হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কিশোর কুমার ধর বলেন, দীর্ঘদিন যাবৎ হাসপাতালের ভেতরে ঢুকে বখাটেরা মাদক সেবন চুরি ছিনতাই করে আসছিল। গত শুক্রবার ভোরে রাব্বিসহ আরো কয়েকজন মিলে চুরি উদ্দেশ্য দরজা খোলার সময় নাইট গার্ড দেলোয়ার হোসেন রাব্বিকে বাধা দেয়। রাব্বি বাধাপ্রাপ্ত হয়ে দেলোয়ারকে বিভিন্ন রকমের হুমকি প্রদান করে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে দেলোয়ার ডিউটি শেষ করে নাস্তা করতে হোটেলে গেলে রাব্বিসহ তার সঙ্গিয়রা দেলোয়ার হোসেনের উপর হামলা করে গুরুতর আহত করে। এ ঘটনায় নাইট গার্ড দেলোয়ার হোসেন বাদী রাব্বি ও তার সঙ্গিদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফোয়াদ রুহানি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাইট গার্ডকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com