1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Title :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে নন এমপিও শিক্ষক সম্মেলন ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জেএমআই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

প্রথম প্রান্তিকে ৬৯% ব্যাংকের ইপিএস বেড়েছে

  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২, ১০.৪২ এএম
  • ৩৬৩ Time View

করোনাভাইরাস অতিমারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত সঙ্কটের মধ্যেও পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ ব্যাংক চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) আগের বছরের একই সময়ের চেয়ে বেশি মুনাফা করেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৩ ব্যাংকের মধ্যে ৩২টি গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ২২টি বা ৬৯ শতাংশ ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। অন্যদিকে ৮টি ব্যাংকের (২৫%) ইপিএস আগের বছরের চেয়ে কমেছে। একটি ব্যাংক গত বছর প্রথম প্রান্তিকে মুনাফা করলেও এবার লোকসান দিয়েছে। অপর ব্যাংকটি আগের বছরের মতো এবারও প্রথম প্রান্তিকে লোকসান করেছে। তবে লোকসানের পরিমাণ কিছুটা কমেছে।

প্রকাশিত তথ্য পর্যালোচনায় দেখা যায়, প্রথম প্রান্তিকে ইপিএসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে এক্সিম ব্যাংকের। গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির ইপিএস বেড়েছে ৪০০ শতাংশ। তবে গত বছর ব্যাংকটি নামমাত্র ইপিএস করেছিল। তাই ইপিএস বৃদ্ধির এই হার প্রকৃত অবস্থাকে তেমনটা তুলে ধরতে সক্ষম নয়।

অন্য ব্যাংকগুলোর মধ্যে এবার ইপিএসে সবচেয়ে বেশি ১১২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের। ইপিএসে ৮৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল আল আরাফা ইসলামী ব্যাংক।

অন্য ব্যাংকগুলোর মধ্যে এবার ইপিএসে সবচেয়ে বেশি ১১২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের। ইপিএসে ৮৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল আল আরাফা ইসলামী ব্যাংক।

এবার সবচেয়ে বেশি ইপিএস কমেছে আইএফআইসি ব্যাংকের, যার হার ৫৭ শতাংশ। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা এসআইবিএলের ইপিএস কমেছে ৫৫ শতাংশ।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) গত বছর প্রথম প্রান্তিকে মুনাফা করলেও এবার লোকসান দিয়েছে।

ব্যাংকের নামইপিএস,২০২২(টাকায়)ইপিএস,২০২১(টাকায়)পরিবর্তন(শতকরা)
এবি ব্যাংক০.১৮০.১৫২০%
আল-আরাফাহ ইসলামী ব্যাংক০.৪৯০.২৬৮৮%
ব্যাংক এশিয়া১.০৬১.০৫১%
ব্র্যাক ব্যাংক০.৭৭০.৮২(৬%)
সিটি ব্যাংক০.৮৩০.৯৭(১৪%)
ঢাকা ব্যাংক০.৭৩০.৬৬১১%
ডাচ-বাংলা ব্যাংক১.৭৭১.৪৩২৪ %
ইস্টার্ণ ব্যাংক১.২৫১.০৯১৬%
এক্সিম ব্যাংক০.২৫০.০৫৪০০%
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক০.৫৬০.৩১৮১%
আইএফআইসি ব্যাংক০.১৯০.৪৪(৫৭%)
ইসলামী ব্যাংক০.৫২০.৪৫১৬%
আইসিবি ইসলামিক ব্যাংক(০.১৩)(০.১৫)—–
যমুনা ব্যাংক১.৭২১.৬০৮%
মার্কেন্টাইল ব্যাংক০.৮৬০.৬১৪১%
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক০.৭৮০.৭৪৫%
ন্যাশনাল ব্যাংক(০.১৮)০.১২—
এনসিসি ব্যাংক০.৫৯০.৫২৫%
এনআরবিসি ব্যাংক০.৮৯০.৪২১১২%
ওয়ান ব্যাংক০.৪৫০.৭৯(৪৩%)
প্রিমিয়ার ব্যাংক০.৬৫০.৫৬১৬%
প্রাইম ব্যাংক০.৯২১.৩৪(৩১%)
পূবালী ব্যাংক১.১৯০.৯৮২১%
সাউথ বাংলা এগ্রি: অ্যান্ড কমার্স ব্যাংক০.২২০.১১১০০%
শাহজালাল ইসলামী ব্যাংক০.৯৮০.৬২৫৮%
স্যোশাল ইসলামী ব্যাংক০.১৪০.৩১(৫৫%)
সাউথইস্ট ব্যাংক১.৩১১.২২৭%
স্ট্যান্ডার্ড ব্যাংক০.১৩০.১৭(২৪%)
ট্রাস্ট ব্যাংক১.১৯০.৯২২৯%
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক০.২৬০.৩৮(৩২%)
ইউনিয়ন ব্যাংক০.৩৫০.২৪৪৬%
উত্তরা ব্যাংক০.৮১০.৭৫৮%

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com