1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিউইয়র্কের সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২, ১০.৩৮ এএম
  • ৩১৫ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে বাফেলো শহরের একটি সুপারমার্কেটে ওই হামলার ঘটনা ঘটে। খবর- বিবিসির

বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া বলেন, গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ। এ ঘটনায় তারা ১৮ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে। ঘটনাটিকে ‘জাতিগত বিদ্বেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে আটককারীর নাম প্রকাশ করেনি পুলিশ।

বাফেলো পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ব্যস্ত ওই সুপার মার্কেটে ঢুকে বেশ কয়েক জনকে গুলি করে এক বন্দুকধারী। এ ঘটনায় ১৮ বছর বয়সি ওই বন্দুকধারীকে আটক করা হলেও তার নাম জানায়নি পুলিশ।

এফবিআই’র বাফেলো কার্যালয়ের দায়িত্বে থাকা এজেন্ট স্টিফেন বেলঙ্গিয়া ঘটনা-পরবর্তী এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এ ঘটনাকে বিদ্বেষমূলক অপরাধ ও জাতিগত সহিংস চরমপন্থার মামলা হিসেবে তদন্ত করছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com