সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নতুন নোট ছাড়বে না কেন্দ্রীয় ব্যাংক, তবু কর্মীদের জন্য বরাদ্দ আইসিবি চত্বরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫২তম সভা অনুষ্ঠিত এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আর.এ. স্পিনিং ও আউটপেস স্পিনিং মিলসের জন্য ৬৫০ কোটি টাকার সিন্ডিকেটেড ফাইন্যান্সিং এর ব্যবস্থা করবে কমিউনিটি ব্যাংক ভিভোর ‘ওয়াই সো কুল’ থিমে- শুরু হলো সোশ্যাল মিডিয়া রিল চ্যালেঞ্জ কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই!

ট্রাস্ট ব্যাংকের নতুন সুইচিং সিস্টেম উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন মাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ Time View

ট্রাস্ট ব্যাংক পিএলসি সফলভাবে তাদের নিজস্ব সুইচিং সিস্টেম উদ্বোধন করেছে। এর মাধ্যমে ব্যাংকের এটিএম, পিওএস টার্মিনাল এবং ভিসা ডেবিট কার্ডসমূহ সফলভাবে স্থানান্তরিত হয়েছে, যা গ্রাহকসেবা ও নিরাপত্তা আরও জোরদার করবে ।

নতুন এই সিস্টেমে যুক্ত হয়েছে উন্নত সেলফ-সার্ভিস সুবিধা, যার মধ্যে রয়েছে পিন পরিবর্তন, কার্ড ব্যবস্থাপনা, ভার্চুয়াল কার্ড এবং মোবাইল অ্যাপের মাধ্যমে কিউআর পেমেন্ট। ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে ক্রেডিট কার্ড স্থানান্তর, ই-কমার্স গেটওয়ে চালু, ফিনটেক পার্টনারশিপে অধিক নমনীয়তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ন্যানো লোন সেবা ।

নতুন সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান জামান চৌধুরী, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে। এসময় তিনি বলেন, “এই অর্জন আমাদের উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক সমাধানের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। আমরা ক্রমাগত প্রযুক্তিতে বিনিয়োগ করছি যাতে আমাদের গ্রাহকেরা নির্বিঘ্ন, নিরাপদ ও সুবিধাজনক ব্যাংকিং সেবা পান। ভবিষ্যৎমুখী ডিজিটাল ব্যাংক হিসেবে আমাদের যাত্রা কেবল শুরু হলো।”

ট্রাস্ট ব্যাংক গ্রাহকসেবার মান ও সুবিধা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে প্রযুক্তিতে বিনিয়োগ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS