সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নতুন নোট ছাড়বে না কেন্দ্রীয় ব্যাংক, তবু কর্মীদের জন্য বরাদ্দ আইসিবি চত্বরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫২তম সভা অনুষ্ঠিত এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আর.এ. স্পিনিং ও আউটপেস স্পিনিং মিলসের জন্য ৬৫০ কোটি টাকার সিন্ডিকেটেড ফাইন্যান্সিং এর ব্যবস্থা করবে কমিউনিটি ব্যাংক ভিভোর ‘ওয়াই সো কুল’ থিমে- শুরু হলো সোশ্যাল মিডিয়া রিল চ্যালেঞ্জ কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই!

কমিউনিটি ব্যাংকের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ Time View

বুধবার (সেপ্টেম্বর ২৪, ২০২৫), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়। ট্রাফিক ফাইন কালেকশনের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্বাক্ষরিত চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মো. মজিদ আলী বিপিএম এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত। চুক্তি স্বাক্ষর শেষে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মো. মজিদ আলী বিপিএম ট্রাফিক মামলার ফাইন কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. হাবিবুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি, ডিসি (হেডকোয়ার্টার্স), রংপুর মেট্রোপলিটন পুলিশ; জনাব মো. তোফায়েল আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি, ডিসি (ক্রাইম), রংপুর মেট্রোপলিটন পুলিশ; কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম জনাব মোঃ মামুন উর রহমান; রাণীরবন্দর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক জনাব মোঃ মুনির উদ্দিন; রংপুর সদর সাব ব্রাঞ্চের ইনচার্জ জনাব মো. নুরুল ইসলামসহ উর্ব্ধতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS