1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

মাধবপুরে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭.২৯ পিএম
  • ৬২ Time View
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে শ্যালিকাকে (১৭) ধর্ষণের অভিযোগে দুলাভাই লেবন মিয়াকে (৪০) কারাগারে পাঠিয়েছেন আদালত। গত মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে পুলিশ তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করে। এর আগে সোমবার রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফা অভিযান চালিয়ে লেবন মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত (১০-সেপ্টেম্বর) সকালে একাদশ শ্রেণিতে ভর্তি হতে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। এরপর আর ফিরে না আসায় ১৫ সেপ্টেম্বর তার বাবা মাধবপুর থানায় নিখোঁজ ডায়রি করেন। পরে ২২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায়, দুলাভাই লেবন মিয়া প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেছে। অভিযুক্ত লেবন মিয়া চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা এবং ভিকটিমের বড় বোনের স্বামী।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্লাহ জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com