1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

কাপ্তাইয়ে বিদেশি সিগারেটসহ যুবক আটক, গাড়িও জব্দ

  • আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬.২৩ পিএম
  • ১০৬ Time View
রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবৈধভাবে বিদেশি সিগারেট বহনের সময় মো. হুমায়ন কবীর চৌধুরী (৩৪) নামে এক যুবককে আটক করেছে ৪১ বিজিবি। এসময় তার কাছ থেকে প্রায় ৪,৪৯০ প্যাকেট বিদেশি সিগারেট, একটি আইফোন, একটি স্যামসাং মোবাইল ফোন এবং একটি টয়োটা (করলা) গাড়ি জব্দ করা হয়। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৯ লাখ টাকা।
আটক হুমায়ন কবীর চৌধুরী কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মো. আক্তার হোসেনের ছেলে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু।
সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদীর নির্দেশনায় নায়েব সুবেদার মো. মাসুদ রানার নেতৃত্বে ব্যাটালিয়নের ১ নম্বর জিপি গেইট সংলগ্ন চেকপোস্টে তল্লাশি চালানো হয়।
অভিযানে অবৈধভাবে বহনকৃত বিপুল পরিমাণ সিগারেট ও অন্যান্য মালামাল জব্দের পাশাপাশি আটক করা হয় যুবক হুমায়ন কবীরকে।
স্থানীয়রা বলছেন, সীমান্তবর্তী এলাকায় এ ধরনের অবৈধ সিগারেট ব্যবসা নতুন নয়। তবে সম্প্রতি একের পর এক অভিযানে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বিজিবির দাবি, অবৈধ পণ্য আমদানি ও পাচার ঠেকাতে তাদের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
আটককৃত আসামী, মালামাল এবং গাড়ী কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com