1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দোকানপাট ভাঙচুর

  • আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৫৫ এএম
  • ৬৫ Time View
ইমন মাহমুদ লিটন , ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা হয়েছে। সংঘর্ষে চলাকালে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও ট্রাফিক পুলিশ বক্সে হামলা করা হয়। এছাড়া সংর্ঘষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।
শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়ককে এই সংর্ঘষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পৌর শহরের আলিম সরকারের বাড়ির রুজেনের লোকজন ও আড়াই বেপারির বাড়ির ভুবন মিয়ার লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এরই জের ধরে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে  দুই পক্ষের লোকজন আবার সংঘর্ষে জড়িয়ে পরে। এতে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ঘটনাখানিক যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভৈরব থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু তালেব বলেন, দু’পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com