পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১২ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ৪৫ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ৭৯ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৪৩ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ৭৭ পয়সা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply