মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উলিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; মাদক, সন্ত্রাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা রমজানের ফজিলত; তাছলিমা আক্তার মুক্তা ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা গনের সাথে মন্ত্রী এম ইকবাল হোসাইন এর মত বিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনে মহিলা দলের সাধারণ সম্পাদক “মিলি কায়কোবাদকে” চায় জেলা বাসি ‎শিবচরকে মাদকমুক্ত করতে ঝুঁকি নিতেও প্রস্তুত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহম্মেদ হানজালা ‎ গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদক সহ এক মাদক কারবারি গ্রেফতার উন্নয়ন সংস্থার উদ্যোগে এলাহাবাদ ইউনিয়নে ৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইয়াও ওয়েন–এর সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের তালিকার শীর্ষে সিটি ব্যাংক ডিএসই লেনদেনে সর্বোচ্চ দর বৃদ্ধি এনার্জিপ্যাকের

রূপগঞ্জে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ Time View

শাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী  উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।তিনি মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,অভিভাবক,ও স্থানীয় রাজনীতিবিদদের সাথে নিয়ে  মাদক বিরোধী সেমিনার ২০২৫ এ আয়োজন করা হয়েছে।তাই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালনী হিরনাল উচ্চ বিদ্যালয় মাঠে  শিক্ষার্থী, অভিভাবক ও রাজনীতিবিদদের মাদক বিরোধী সেমিনার  করেন। 

এ মাদক বিরোধী সেমিনারে কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।এসময় মাদক বিরোধী সেমিনারে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মাহফুজুর রহমান হূমায়ূন,দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, দাউদপুর ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক আফরান উদ্দিন,যুগ্ম সম্পাদক রিয়াদ ভূইয়া কিরণ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল,দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক নয়ন সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS