মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উলিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; মাদক, সন্ত্রাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা রমজানের ফজিলত; তাছলিমা আক্তার মুক্তা ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা গনের সাথে মন্ত্রী এম ইকবাল হোসাইন এর মত বিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনে মহিলা দলের সাধারণ সম্পাদক “মিলি কায়কোবাদকে” চায় জেলা বাসি ‎শিবচরকে মাদকমুক্ত করতে ঝুঁকি নিতেও প্রস্তুত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহম্মেদ হানজালা ‎ গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদক সহ এক মাদক কারবারি গ্রেফতার উন্নয়ন সংস্থার উদ্যোগে এলাহাবাদ ইউনিয়নে ৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইয়াও ওয়েন–এর সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের তালিকার শীর্ষে সিটি ব্যাংক ডিএসই লেনদেনে সর্বোচ্চ দর বৃদ্ধি এনার্জিপ্যাকের

মানবপাচারকারী আব্দুল্লাহ ও তার সহযোগী চক্রের শাস্তির দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ Time View

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরসহ সারাদেশের কুখ্যাত মানবপাচারকারী মাফিয়া আছাদুজ্জামান আছাদ ওরফে আব্দুল্লাহ ও তার অন্যতম সহযোগী রায়হান, আমির মোল্লা, বিলকিছ আক্তার, ইব্রাহিম মাতুব্বর, মহিন ও সোহেলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইতালি পাঠানোর নামে প্রতারণার শিকার হয়ে লিবিয়ায় অমানবিক জীবন কাটাতে বাধ্য হওয়া ভুক্তভোগীরা এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, প্রতারক চক্রটি আমাদের ইতালি নেওয়ার কথা বলে অবৈধভাবে লিবিয়ায় নিয়ে আন্তর্জাতিক মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেয়। আমরা অসহায় অবস্থায় সেখানে অর্ধাহারে, অনাহারে ১৮ মাস মানবেতর জীবন-যাপন করি।”
ভুক্তভোগীরা আরও বলেন, “সেখানে আমাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন করে সেই ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠানো হতো। এই ভিডিও দেখিয়ে পরিবারকে হুমকি দিয়ে মোটা অংকের টাকা দাবি করা হয়েছিল। আমাদের পরিবারগুলো তাদের সহায়-সম্বল, জায়গা-জমি বিক্রি করে ওই মাফিয়া চক্রের কাছ থেকে আমাদের উদ্ধার করে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আছাদুজ্জামান আছাদ ওরফে আব্দুল্লাহ, রায়হান, আমির মোল্লা, বিলকিছ আক্তার, ইব্রাহিম মাতুব্বর, মহিন ও সোহেলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা এই আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সকল সদস্যকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর আহ্বান জানান। প্রকাশ থাকে যে, মাফিয়া চক্রের গডফাদার আছাদ ওরফে আব্দুল্লাহ গত ৭ সেপ্টেম্বর র‌্যাবের হাতে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার হয়। এই চক্রের বিরুদ্ধে ভুক্তভোগী মোঃ আমিনুল ইসলাম খান ঢাকার জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS