1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

একজন গ্রাহকের নামে ১০টির বেশি সিম থাকবে না ৩০ অক্টোবরের পর

  • আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১.১৭ এএম
  • ১২৬ Time View

একজন গ্রাহকের নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ওই তারিখের পরে এক নামে ১০টির বেশি সিম থাকবে না।

এক গণবিজ্ঞপিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অতিরিক্ত সিম আগামী ৩০ অক্টোবরের মধ্যে ডি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করার সুযোগ থাকবে। আগে একজনের নামে সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের নিয়ম ছিলো।

কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

বিটিআরসি সূত্রে জানা গেছে, যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে, তাদের অবশ্যই অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবর মধ্যেই ডি-রেজিস্টার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ডি-রেজিস্টার না করা হলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

বিষয়টি ব্যাপকভাবে প্রচারের জন্য দেশের সব টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল এবং দৈনিক পত্রিকাকে প্রচার করার অনুরোধ করেছে বিটিআরসি। একইসঙ্গে গ্রাহকদের নিজ নিজ নিবন্ধিত সিমের তথ্য যাচাই করার জন্য *16001# ডায়াল করার পরামর্শও দেওয়া হয়েছে।

টেলিযোগাযোগ খাতকে আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com