1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড, মিলল ১২ কোটি টাকা

  • আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০.৫০ পিএম
  • ৬০ Time View

পুনরায় রেকর্ড গড়ল কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ। সাড়ে চার মাস পর খোলা দানবাক্সে পাওয়া গেছে ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা। এছাড়াও মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপার অলঙ্কার।

শনিবার (৩০ আগস্ট) সকালে মসজিদের ১৩টি দানসিন্দুক খোলার পর বস্তায় ভরে তা নেওয়া হয় দোতলায়। পরে কড়া নিরাপত্তায় গণনা শুরু হয়। অংশ নেন আড়াই শতাধিক মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী এবং ৭০ জন ব্যাংক কর্মকর্তা।

কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে প্রায় শত কোটি টাকা জমা আছে। এ অর্থ দিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণ শুরু হয়েছে। পাশাপাশি গরিব রোগীদের চিকিৎসায়ও এই অর্থের লভ্যাংশ খরচ হচ্ছে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, ‘জটিল রোগে আক্রান্ত জেলার দরিদ্র মানুষের চিকিৎসা ও মসজিদ ব্যবস্থাপনায় এই অর্থ ব্যয় করা হয়।’

বিশ্বাস রয়েছে, পাগলা মসজিদে মানত করলে রোগমুক্তি ও মনোবাসনা পূরণ হয়। সে কারণেই মুসলিমসহ বিভিন্ন ধর্মাবলম্বীরা এখানে নিয়মিত দান করেন টাকা, অলঙ্কার, এমনকি গবাদিপশু ও হাঁস-মুরগিও।

জনশ্রুতি অনুযায়ী, প্রায় আড়াইশ বছর আগে খরস্রোতা নরসুন্দা নদীতে ভেসে আসেন এক আধ্যাত্মিক সাধক। তাঁর সমাধির পাশেই গড়ে ওঠে এই মসজিদ, যা কালক্রমে পরিচিতি পায় ‘পাগলা মসজিদ’ নামে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com