1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

কিশোরগঞ্জের কুলিয়ারচর বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৮

  • আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ২.০৪ পিএম
  • ৭০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮জন আহত হয়েছে। আহতদের মাঝে ট্রাকের চালকসহ ৩জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। 

গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের বাজরা ও দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের মধ্যবর্তী শিংলা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ও ভৈরব-কুলিয়ারচর-বাজিতপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন।

এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গতকাল রাত পৌনে ১১টার দিকে প্রচন্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সময় ময়মনসিংহের মদন থেকে চট্টগ্রামগামী নরসুন্ধা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও কিশোরগঞ্জগামী একটি মালমাহী ট্রাকের মাঝে মুখোমুখি এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় বাসটির চালকসহ অন্যান্য যাত্রীরা বাস থেকে নেমে যেতে পারলেও, ট্রাকটির চালকসহ বাসের দুই যাত্রী আটকা পড়েন। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রাকটির সামনের অংশ কেটে গুরুতর আহতাবস্থায় ট্রাকের চালক ও বাসের ভেতর থেকে আটকে পড়া ওই দুই যাত্রীকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাহবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে নিয়ে উদ্ধার তৎপরতা চালায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com