পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১২ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবারয কারণে কোম্পানির পর্ষদ সভা স্থগিত করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পর্ষদ সভার নতুন তারিখ সময় পরবর্তীতে জানাবে কোম্পানিটি।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২১ ও ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply