1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের মামলা

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ২.০৭ পিএম
  • ১৩৭ Time View
Ukraine-war

এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধপরাধের মামলা করেছে ইউক্রেন। এখনো পর্যন্ত ৬০০ রুশের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ইউক্রেনের প্রসিকিউটার জেনারেল ইরিনা ভেনেডিকটোভা রাশিয়ার সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা শুরু করেন।

ইরিনা জানিয়েছেন, তার হাতে পুঙ্খানপুঙ্খ তথ্য আছে। আরো তথ্য হাতে আসছে। তারই ভিত্তিতে মামলা করা হচ্ছে।

এক ২১ বছরের রাশিয়ার অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওই অফিসার একটি ট্যাঙ্ক বাহিনী নিয়ে উত্তর-পূর্ব ইউক্রেনের এক শহরে ঢুকছিল। সে সময় সাইকেল চালিয়ে যাচ্ছিলেন নিরস্ত্র এক বৃদ্ধ। কোনো প্ররোচনা ছাড়া ওই অফিসার বৃদ্ধকে লক্ষ্য করে গুলি করে। বৃদ্ধের মৃত্যু হয়।

এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধপরাধের মামলা করেছে ইউক্রেন। এখনো পর্যন্ত ৬০০ রুশের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ইউক্রেনের প্রসিকিউটার জেনারেল ইরিনা ভেনেডিকটোভা রাশিয়ার সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের বয়ানসহ এমন আরো অনেক তথ্য সংগ্রহ করেছেন ইরিনা। সব মিলিয়ে ১০ হাজার ৭০০ যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে বলে তার দাবি। এরমধ্যে ধর্ষণের ঘটনাও আছে। এখনো ৬০০ রুশ অফিসারের বিরুদ্ধে তথ্য মিলেছে।

রাশিয়া এবং ইউক্রেন দুই তরফই একটি বিশেষ ধরনের অস্ত্রের ব্যবহার করেছে বলে অভিযোগ। ২০০৮ সালে একটি কনভেনশনের মাধ্যমে ওই অস্ত্রের ব্যবহার বন্ধ করা হয়েছিল। যদিও ইউক্রেন এবং রাশিয়া তাতে যোগ দেয়নি।

বিশেষজ্ঞদের বক্তব্য, ওই বোমাটি বাতাসে ফাটার পর তার ভিতর থেকে অসংখ্য বোমব্লেটস বা ছোট ছোট বোমা ছড়িয়ে পড়তে থাকে। একটা বড় এলাকা জুড়ে বিস্ফোরণ হতে থাকে। এরফলে বেসামরিক মানুষের আহত হওয়ার আশঙ্কা বেশি থাকে।

রাশিয়া এবং ইউক্রেন দুইপক্ষই এই বোমার ব্যবহার করেছে বলে অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের। তবে ইউক্রেন বা রাশিয়া কেউই এ বিষয়ে মুখ খোলেনি। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এপি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com