রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন ৮১ হাজার বন্দির ঈদ কারাগারে, উল্লেখযোগ্য সংখ্যক ভিআইপি ডক্টরস ক্লাব অব ভৈরবের নবগঠিত কমিটিতে সভাপতি মাসুদ ও সম্পাদক নজরুল দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত অবকাঠামোয় হামলা হলে ‘জিরো টলারেন্স’, ইরানের হুঁশিয়ারি

সিএপিএম বিডিবিএল ফান্ডের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ইউনিটধারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে ফান্ডটির ট্রাস্টি কমিটি। সিদ্ধান্ত অনুসারে, গত ৩০জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডের ইউনিটধারীরা কোনো লভ্যাংশ পাবেন না। আলোচিত বছরে ফান্ডটি নিট লোকসান করায় লভ্যাংশ না দেওয়ার এ সিদ্ধান্ত নেয় কমিটি।

রোববার (১৭ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিট প্রতি ১ টাকা ১৫ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ইউনিট প্রতি ১ টাকা ৫৬ পয়সা লোকসান হয়েছিল।

আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ৫৭ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে ক্রয়-মূল্যের ভিত্তিতে ফান্ডের প্রতিটি ইউনিটের সম্পদ মূল্য (এনএভি) ছিল ১০ টাকা ৯০ পয়সা, যা বাজারমূল্যে ছিল ৭ টাকা ৬৬ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে সিএপিএম অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS