1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

আজ শুভ জন্মাষ্টমী

  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ২.০২ পিএম
  • ১৫৫ Time View

আজ শনিবার (১৬ আগস্ট) সনাতন ধর্মে আরাধ্য শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

হিন্দু পুরাণে উল্লেখ আছে, দ্বাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীবিষ্ণু কৃষ্ণরূপে অবতারগ্রহণ করেছিলেন। দুষ্টদের দমন ও শিষ্টদের রক্ষার উদ্দেশ্যে তিনি পৃথিবীতে আবির্ভূত হন। তিনি অশুভ শক্তিকে হটিয়ে সত্য, ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠা করেছেন।

হিন্দুরা বিশ্বাস করেন, যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে মানবজাতির কল্যাণে পৃথিবীতে আবির্ভূত হন এবং মানুষের মনে শুভবুদ্ধি উদয় ঘটান। এ কারণে শ্রীকৃষ্ণের জন্মতিথি বিশেষভাবে উদ্‌যাপন করা হয়।

উপাসনা ও নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণকে স্মরণ ও শ্রদ্ধা জানান।

শুভ জন্মাষ্টমীর দিন আজ দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেতার, টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে।

জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে ঐতিহাসিক বর্ণিল জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণপূজা অর্চনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com