1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৪৩ জনের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৪.০০ পিএম
  • ৮৬ Time View

পাকিস্তনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ায় ভারি বৃষ্টিপাতে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

শুক্রবার (১৫ আগস্ট) সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখোয়ার বাজাউর, লোয়ার দির এবং বাট্টাগ্রাম জেলায় বৃষ্টিপাতজনিত ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, জুনের শেষের দিক থেকে মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশজুড়ে বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ বন্যা, ভূমিধস হয়েছে। এ ঘটনায় হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ডন বলছে, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) থেকে প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী, ২৬ জুন থেকে পাকিস্তানের বিভিন্ন অংশে আকস্মিক বন্যা এবং ভারি বৃষ্টিপাতের ফলে ১৪২ শিশুসহ কমপক্ষে ৩২৫ জন মারা গেছেন। একই সময়ে আহত হয়েছেন ৭৪৩ জন।

রেসকিউ ১১২২ (জরুরি পরিষেবা সংস্থা) এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি দ্য ডনকে বলেন, বাজাউরের সালারজাই তহসিলের জাবররাই গ্রামে মেঘভাঙা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।

তিনি বলেন, আমাদের উদ্ধারকারী দল বাসিন্দাদের সহযোগিতায় এখন পর্যন্ত ১৬টি মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ধ্বংসস্তূপ ও বৃষ্টির পানি থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আহতদের অ্যাম্বুলেন্সে করে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা, চিকিৎসা ও ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ফৈজি বলেন, বাজাউর জেলা জরুরি কর্মকর্তা আমজাদ খানের তত্ত্বাবধানে নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

জরুরি পরিষেবা কর্মকর্তা আরও জানান, জেলা প্রশাসক আমজাদ খান এবং স্টেশন হাউস অফিসার ব্যক্তিগতভাবে উদ্ধার অভিযান তদারকি করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com