1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Title :
পাওনিয়ার বেজে আগুন, বিদ্যুৎ-ইন্টারনেট বিচ্ছিন্ন রূপপুর প্রকল্পে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুই দিনে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা ‘ই-পেমেন্ট ক্রেডিটে’ মিলবে সর্বোচ্চ ১০ হাজার টাকার ঋণ ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ভৈরবে ঝাল মুড়ি বিক্রির জায়গা দখল নিয়ে সংঘর্ষে আহত ২০, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস নিক্ষেপ, গ্রেপ্তার ৪ পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর এলাকায় নিজ জমিতে ভবন নির্মাণকে কেন্দ্র করে একের পর এক ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ ব্যাংকের CMSME খাতে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা সর্বজনীন পেনশন স্কিমের জন্য ডায়নামিক বাংলা কিউআর চালু করল ট্রাস্ট ব্যাংক পিএলসি. ফ্রেশ সুপার মার্ট লিমিটেড ও উপায়-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৯.০৭ পিএম
  • ২১৬ Time View

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গাছের চারা, হাত ধোয়ার যন্ত্র ও ময়লা ফেলার বিন বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন।

দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ‘সাওয়াব’ প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়। প্রকল্পটির পুরো নাম — “এনহ্যান্সিং সাসটেইনেবল অ্যাকসেস টু সেফ ওয়াটার ফর ভালনারেবল কমিউনিটিস ইন দ্য বারিন্দ ট্র্যাক্ট (সাওয়াব)”।

চারা পেয়েছেন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা, বরেন্দ্র স্কুল ও এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা, প্রকল্পের পুনর্খনন করা পুকুরের পাশে লাগানোর জন্য স্থানীয় কৃষকরা এবং ঘন আম বাগানে কর্মরত কৃষকরা।

এছাড়া প্রকল্পের আওতায় যেসব জায়গায় পানি ও স্যানিটেশন ব্যবস্থা তৈরি করা হয়েছে, সেখানে হাত ধোয়ার যন্ত্র ও বিন দেওয়া হয়েছে। এর মধ্যে আছে রাসুলপুর কমিউনিটি ক্লিনিক, রাসুলপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, নিমদিঘী উচ্চ বিদ্যালয়, রাসুলপুর উচ্চ বিদ্যালয়, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং ইউনাইটেড কেজি স্কুল, নিয়ামতপুর।

সামগ্রী বিতরণ করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ মুর্শিদা খাতুন। সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি নেতা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা একত্রিত হন। আলোচনায় উঠে আসে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য কমে যাওয়া, প্লাস্টিক দূষণ এবং বরেন্দ্র অঞ্চলের পানি সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নামছে। সেই সঙ্গে অনিয়মিত বৃষ্টি আর দীর্ঘ খরায় পানির সংকট আরও গভীর হচ্ছে। সম্প্রতি সরকার এই অঞ্চলের কিছু এলাকাকে উচ্চ পানি-ঝুঁকির এলাকা হিসেবে ঘোষণা করেছে, যা টেকসই পানি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাকে আরও জরুরি করে তুলেছে।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ মুর্শিদা খাতুন বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দেশ, বিশ্ব ও প্রকৃতির কথা ভেবে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটি টেকসই ভবিষ্যতের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া এবং সম্মিলিত উদ্যোগ জরুরি। তিনি আরও বলেন, কোকা-কোলা ফাউন্ডেশনের অর্থায়নে ডাসকো পরিচালিত সাওয়াব প্রকল্প পরিবেশ, জলবায়ু, পানি সংকট ও স্যানিটেশন পরিস্থিতির উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করছে। মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি স্মার্ট, সুন্দর ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়াই এই প্রকল্পের লক্ষ্য।

সাওয়াব প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম খান বলেন, গত চার বছর ধরে দ্যা কোকা-কোলা ফাউন্ডেশনের সহায়তায় খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডাসকো ফাউন্ডেশন। পরিবেশ দিবস পালন শুধু একটি আনুষ্ঠানিকতা নয় — আমরা মনে করি, এ ধরনের কার্যক্রম মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা অনেকটাই বাড়িয়ে দেয়।

গাছ লাগানো, পানি বাঁচানো, বর্জ্য পুনর্ব্যবহার এবং প্রকৃতি রক্ষার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com