1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো ভিভো’র ঈদুল আযহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণাঃ চলবে ২৮ মে পর্যন্ত 1st Quarter Financial Statements of Mercantile Islami Insurance PLC ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মে মাসের ১২ দিনেই দেশে এলো ১.৬০ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে পূবালী ব্যাংক

অনলাইন জিডি চালু করল ডিএমপি

  • আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩.৪৭ পিএম
  • ৫০ Time View

‘করলে জিডি অনলাইনে, মিলবে সেবা সহজে’ স্লোগানে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশ নানা উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে গত ১০ আগস্ট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি তালেবুর রহমান জানান, এখন থেকে যে কেউ ঘরে বসেই অনলাইনে করতে পারবেন সাধারণ ডায়েরি (জিডি)। গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি (Online GD) অ্যাপসটি ডাউনলোড করে নির্দেশনা মোতাবেক স্মার্ট ফোনের মাধ্যমে সহজেই করা যাবে জিডি। থানায় নিয়মিত জিডির মতোই এতে একজন আবেদনকারী একটি জিডি নম্বর পাবেন এবং জিডি সংক্রান্ত হালনাগাদ তথ্যও পাবেন। ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য সংরক্ষণ করা হয়। এজন্য এতে ব্যক্তিগত গোপনীয়তা ও বজায় থাকে।

তিনি আরও জানান, অনলাইন জিডির মাধ্যমে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের মূল্যবান সময়ও সাশ্রয় হবে। কেবল জিডি করাই নয়, জিডির ভিত্তিতে পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ থাকায় এটি নাগরিক জীবনে স্বস্তিও বয়ে আনবে।

অনলাইন জিডির পাশাপাশি প্রচলিতভাবেও জিডি কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com