1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ইংল্যান্ডে লজ্জাজনক রেকর্ড রশিদ খানের

  • আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫.১৫ পিএম
  • ৯৬ Time View

লেগ স্পিনে প্রতিপক্ষকে বশে রাখার জন্য পরিচিত রশিদ খান এবার উঠেছেন এক বিব্রতকর রেকর্ডে। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাসের সবচেয়ে খারাপ বোলিং পরিসংখ্যান এখন তার দখলে।

গতকাল এজবাস্টনে ওভাল ইনভিনসিবলসের হয়ে বার্মিংহাম ফোনিক্সের বিপক্ষে ২০ বলে ৫৯ রান দেন রশিদ—উইকেট শূন্য। এর আগে এই রেকর্ড ছিল ডেভিড ভিসে (২০২২) ও ডেভিড পেইনের (২০২৩) দখলে, দুজনই দিয়েছিলেন ৫৩ রান করে।

টস হেরে আগে ব্যাটিং পাওয়া ওভাল ১০০ বলে ৮ উইকেটে করেছে ১৮০ রান। ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ২৫ বলে ৬১ রান দরকার ছিল বার্মিংহামের। রশিদের ওভারে ৩ ছক্কা ও ২ চারে ২৬ রান নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন লিয়াম লিভিংস্টোন। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে নেয় বার্মিংহাম।

রশিদের খরচ করা ৫৯ রানের মধ্যে ৫২ রানই এসেছে বাউন্ডারি থেকে—৪ চার ও ৬ ছক্কা। রশিদকে বেধড়ক পেটানো লিভিংস্টোনই পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ২৭ বলে ৭ চার ও ৫ ছক্কায় করেছেন ৬৯ রান, পাশাপাশি বোলিংয়ে ৫ বলে ১ উইকেট দিয়ে খরচ মাত্র ৯ রান।

ওভালের পরের ম্যাচ ১৬ আগস্ট ওয়েলশ ফায়ারের বিপক্ষে। এখন পর্যন্ত ৬ উইকেট নিয়ে রশিদ খান ও স্যাম কারান যৌথভাবে শীর্ষে আছেন এবারের ‘দ্য হান্ড্রেড’-এ উইকেটশিকারীদের তালিকায়। স্বীকৃত টি-টোয়েন্টিতে রশিদের মোট উইকেট সংখ্যা ৬৫৪।

দ্য হান্ড্রেডে সবচেয়ে ব্যয়বহুল বোলিং (রান-উইকেট-সাল)

  • রশিদ খান – ৫৯/০ – ২০২৫
  • ডেভিড ভিসে – ৫৩/১ – ২০২২
  • ডেভিড পেইন – ৫৩/১ – ২০২৩
  • স্টিভেন ফিন – ৫১/২ – ২০২১
  • ক্রিস উড – ৪৯/০ – ২০২৩

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com