1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Title :
কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এনআরবি ব্যাংক রিজভীর কথা ও ওয়ালিদের সুরে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে অভী প্রেস ক্লাবে হামলা ও ফ্ল্যাট দখলের হীন নীল নকশা: ‘বিজয় রাকিন সিটিতে বহিরাগতদের যোগসাজসে প্রশাসকের ভয়াল সিন্ডিকেট’ কিশোর ফুটবল টুর্নামেন্ট ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে-আসাদুল হাবিব দুলু কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৭.২৬ পিএম
  • ৮৬ Time View

বিদায়ী সপ্তাহে (৩ আগস্ট-০৭ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করা ৩৯৫ কোম্পানির মধ্যে ১৩৮টির শেয়ারদর বেড়েছে। আলোচ্য সময়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে সবচেয়ে বেশি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, সমাপ্ত সপ্তাহে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের আগের সপ্তাহের তুলনায় শেয়ারদর বেড়েছে ১৯ দশমিক ১১ শতাংশ।

সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সমতা লেদারের শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ৫৪ শতাংশ। আর শেয়ারদর ১৪ দশমিক ২৯ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি।

এছাড়া, সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ল্যাম্পস পিএলসি, ওয়াটা কেমিক্যালস, ইনডেক্স এগ্রো, এ্যাকটিভ ফাইন কেমিক্যালস, রহিম টেক্সটাইল, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, দুলামিয়া কটন স্পিনিং মিলস্‌ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com