1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

ডি পল-সুয়ারেজে কোয়ার্টার ফাইনালে মেসিহীন মায়ামি

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৩.৩১ পিএম
  • ৮৬ Time View

লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে লিগস কাপে পুমাসকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। গোলের পাশাপাশি সতীর্থদের দুটি গোলেও সহায়তা করেছেন উরুগুইয়ান এই তারকা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (০৭ আগস্ট) ভোরে অনুষ্ঠিত ম্যাচে পাওয়া এই জয়ে লিগস কাপের নকআউট পর্ব তথা কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ডেভিড বেকহ্যামের দল।

তবে এই ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। ডান পায়ের হালকা চোটের কারণে তিনি আপাতত মাঠের বাইরে। গত শনিবার নেকাক্সার বিপক্ষে ম্যাচের শুরুতেই চোট পেয়েছিলেন আর্জেন্টাইন জাদুকর। যদিও স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। তবে মাঠের বাইরে থেকে ম্যাচটি উপভোগ করেছেন দর্শক গ্যালারির স্যুট থেকে।

এই জয়ের ফলে ইন্টার মায়ামি প্রথম এমএলএস ক্লাব হিসেবে লিগস কাপের এবারের আসরের নকআউট পর্বে জায়গা করে নিলো। বর্তমানে তাদের পয়েন্ট সংখ্যা ৮।

এদিন ম্যাচের ৩৪ মিনিটে পুমাসের জর্জে রুভালকাবা গোল করে দলকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৫তম মিনিটে) সুয়ারেজের অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করে ম্যাচে সমতা ফেরান ডি পল। এটি ছিল ইন্টার মায়ামির হয়ে ডি পলের প্রথম গোল।

ডি পল, যিনি মূলত লিওনেল মেসির সঙ্গে খেলার লক্ষ্যেই এমএলএসে এসেছেন। ক্লাবটির হয়ে অভিষেক করেছিলেন গত সপ্তাহে আটলাসের বিপক্ষে। নেকাক্সার বিপক্ষে ম্যাচে তিনি দুটি অ্যাসিস্ট করেছিলেন।

৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইন্টার মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সুয়ারেজ। পেনাল্টিটি এসেছিল পুমাস ডিফেন্ডার হোসে কাইসেদোর হ্যান্ডবলের কারণে। গত ২৩ জুন ক্লাব বিশ্বকাপে পামেইরাসের বিপক্ষে গোলের পর এটিই সুয়ারেজের প্রথম গোল।

এরপর ৬৯ মিনিটে সুয়ারেজের আরেকটি দারুণ অ্যাসিস্ট থেকে গোল করেন তাদেও অ্যালেন্দে। ম্যাচের বাকি সময়টায় আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে ও শেষ আট নিশ্চিত করে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com