শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার

এক ঘণ্টায় লেনদেন ১৮১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪৪ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৭ আগস্ট) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৮০ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৮ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২৭ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৮১ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৮ টির, কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২ টি কোম্পানির শেয়ারদর।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS