1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

জেএমআই এলপিজি’র এসএপি গো-লাইভ কার্যক্রম ঘোষণা

  • আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১১.৫৭ পিএম
  • ৬৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জেএমআই গ্রুপের এলপিজি খাতের প্রতিষ্ঠনসমূহ তাদের এসএপি ইআরপি সফটওয়্যারের গো-লাইভ কার্যক্রম ঘোষণা করেছে। বুধবার (৬ আগস্ট ২০২৫) জেএমআই গ্রুপের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক আনুষ্ঠানিকভাবে এসএপি গো-লাইভ কার্যক্রমের ঘোষণা দেন।

এসএপি বাস্তবায়ন একটি বিশ্বমানের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম, যা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমকে আরও সুগম করবে, দক্ষতা বাড়াবে ও টেকসই প্রবৃদ্ধির দিকে নিয়ে যাবে। এসএপি চালুর ফলে এখন থেকে জেএমআই গ্রুপের এলপিজি খাতের প্রতিষ্ঠানগুলোতে আন্তঃবিভাগের মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় সাধন, রিয়েল-টাইম ডেটা বিশ্লেষণ, সুশৃঙ্খল প্রকিউরমেন্ট ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং উন্নত গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা সম্ভব হবে। এলপিজি খাতের প্রতিষ্ঠানসমূহে এসএপি ইআরপি সিস্টেম বাস্তবায়নে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

এসএপি গো-লাইভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুর রাজ্জাক বলেন, “এসএপি ইআরপি চালুর মাধ্যমে জেএমআই গ্রুপের এলপিজি খাতের প্রতিষ্ঠানগুলো উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রদর্শন করে একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল। এটি শুধু একটি প্রযুক্তিগত পরিবর্তন নয়, এটি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বিনিয়োগ।”

তিনি আরও বলেন, “এখন থেকে প্রায় এক যুগ আগেই আমরা জেএমআই গ্রুপে এসএপি ইআরপি কার্যক্রম চালুর উদ্যোগ নেই, কিন্তু নানা প্রতিকূলতায় সম্ভব হয়নি। এবার আমরা সাফল্যের সাথে জেএমআই গ্রুপের এলপিজি খাতের প্রতিষ্ঠানসমূহে এসএপি কার্যক্রম চালু করলাম। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে জেএমআই গ্রুপের সকল প্রতষ্ঠান এই কার্যক্রমের আওতায় আসবে।”

অনুষ্ঠানে জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান, জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা ও এসএপি ইআরপি সিস্টেম বাস্তবায়ন প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিঃ-এর নির্বাহী পরিচালক মীর সাইফুল্লাহ-আল-খালেদ, প্রকল্প ব্যবস্থাপক (পিডব্লিউসি) অঙ্কিত সিং, এবং প্রকল্প ব্যবস্থাপক (জেএমআই এলপিজি) আবু আহমেদ সিরাজুর রহমানসহ জেএমআই ইন্ড্রাস্ট্রিয়াল গ্যাস, এলপিজি, সিলিন্ডারসহ জেএমআই গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন পিডব্লিউসির কর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com