1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Title :
সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ২৫টি ক্রাশার মিল ধ্বংস গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

এবি ব্যাংক-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৭.৪০ পিএম
  • ১১২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ৫ই আগস্ট, ২০২৫ তারিখে এবি ব্যাংক পিএলসি.-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান জনাব কাইজার এ. চৌধুরী। সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ মিজানুর রহমানসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় জনাব সাজির আহমেদকে ব্যাংকের পরিচালক হিসেবে পুনঃনির্বাচিত এবং ডঃ নাসিমা এ. রহমানকে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন করা হয়।

সভায় পরিচালক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন-২০২৪ গৃহীত হয়। এছাড়াও, ২০২৫ সালের জন্য এমএম রহমান এন্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে বিধিবদ্ধ নিরীক্ষক এবং এস এফ আহমেদ এন্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

দেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসাবে এবছর এবি ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের ৪৩ বছর পূর্ণ করেছে। সভায় ব্যাংকের এই চার দশকের সঙ্গী সকল নীতিনির্ধারক, শেয়ারহোল্ডারবৃন্দ, আমানতকারী, গ্রাহক এবং পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com